তীর হ’তে দূরে সাগরে যে শিলা জাগে, তা’রি ’পরে বসি’ দিবসে স্বপন দেখি; হু হু করে হাওয়া, সাগরের পাথী ডাকে, ঘুরে ফিরে ঢেউ শিলায় শিলায় ঠেকি’। ভালবেসেছিনু কত এ জীবনে, আহা, সুন্দর শিশু কত গো বন্ধু কত; কোথা তা’রা? হায়, হাওয়া শুধু করে ‘হা—হা’, ফেণমুখী ঢেউ ধায় পাগলের মত। হায়েন্।