স্বপ্ন শেষে গেল ল’য়ে মোরে তা’র পাশে; বিশ্বময় অন্বেষি’ পাই নি যার দেখা!— দেখিলাম চন্দ্রলোকে সে আজি নিবসে, হ’য়েছে সুন্দরী আরো; কোমলতা মাথা হাতখানি হাতে রেখে, কহিল “যদ্যপি মিথ্যা নাহি কহে আশা, তবে তুমি হেথা রবে এসে চিরকাল মোর কাছে; কবি! কত না যাতনা দি’ছি,—দি’ছি কত ব্যথা; কিন্তু দিবা মোর ফুরা’ল সন্ধ্যার আগে। সে আনন্দ কে বুঝিবে? ভুঞ্জি যাহা এবে; তোমার অপেক্ষা শুধু, আছি শুধু জেগে নিরখি’ তোমার পথ; কবি, এস তবে।” হায় রে ফুরা’ল কেন স্পর্শখানি তা’র, কেন বা থামিল বাণী স্বর্গ সুষমার! পেত্রার্ক।