ভালবাসা! যদি তোর পূর্ণ ক্ষেত্র হ’তে, মরণ, সোনার শীষ তোলে;— দিস্‌রে গলায়ে দিস্ শোকে মূঢ় প্রাণ, সোনার প্রদীপ দিস্ জ্বেলে। নিরাশার কুমন্ত্রণা করি’ পরাজয় শুনাস্ মধুর আলাপন; মরণ, ফসল তোর বাঁটি’ যদি লয় ছাড়িস্‌ নে বপন রোপন। বেরাঁজ্যার।