- আপন শোভার মূল্য
আপন শোভার মূল্য পুষ্প নাহি বোঝে, সহজে পেয়েছে যাহা দেয় তা সহজে। — স্ফুলিঙ্গ (1945)
- প্রেমের আনন্দ থাকে
প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ। প্রেমের বেদন থাকে সমস্ত জীবন। — স্ফুলিঙ্গ (1945)
- ঊর্মি, তুমি চঞ্চলা
ঊর্মি, তুমি চঞ্চলা নৃত্যদোলায় দাও দোলা, বাতাস আসে কী উচ্ছ্বাসে— তরণী হয় পথভোলা। — স্ফুলিঙ্গ (1945)
- গাছগুলি মুছে-ফেলা
গাছগুলি মুছে-ফেলা, গিরি ছায়া-ছায়া— মেঘে আর কুয়াশায় রচে একি মায়া। মুখঢাকা ঝরনার শুনি আকুলতা— সব যেন বিধাতা...
- প্রথম আলোর আভাস লাগিল গগনে
প্রথম আলোর আভাস লাগিল গগনে; তৃণে তৃণে উষা সাজালো শিশিরকণা৷ যারে নিবেদিল তাহারি পিপাসি কিরণে নিঃশেষ হল রবি-অভ্য...
- মুক্ত যে ভাবনা মোর
মুক্ত যে ভাবনা মোর ওড়ে ঊর্ধ্ব-পানে সেই এসে বসে মোর গানে। — স্ফুলিঙ্গ (1945)
- যে রত্ন সবার সেরা
যে রত্ন সবার সেরা তাহারে খুঁজিয়া ফেরা ব্যর্থ অন্বেষণ। কেহ নাহি জানে, কিসে ধরা দেয় আপনি সে এলে শুভক্ষণ। — স্ফ...
- রাতের বাদল মাতে
রাতের বাদল মাতে তমালের শাখে; পাখির বাসায় এসে "জাগো জাগো” ডাকে। — স্ফুলিঙ্গ (1945)
- আসা-যাওয়ার পথ চলেছে
আসা-যাওয়ার পথ চলেছে উদয় হতে অস্তাচলে, কেঁদে হেসে নানান বেশে পথিক চলে দলে দলে। নামের চিহ্ন রাখিতে চায় এই ধরণ...
- অন্ধকারের পার হতে আনি
অন্ধকারের পার হতে আনি প্রভাতসূর্য মন্দ্রিল বাণী, জাগালো বিচিত্রেরে এক আলোকের আলিঙ্গনের ঘেরে। — স্ফুলিঙ্গ (19...
- চলে যাবে সত্তারূপ
চলে যাবে সত্তারূপ সৃজিত যা প্রাণেতে কায়াতে, রেখে যাবে মায়ারূপ রচিত যা আলোতে ছায়াতে। — স্ফুলিঙ্গ (1945)
- বাহির হতে বহিয়া আনি
বাহির হতে বহিয়া আনি সুখের উপাদান। আপনা-মাঝে আনন্দের আপনি সমাধান। — স্ফুলিঙ্গ (1945)
- যখন গগনতলে
যখন গগনতলে আঁধারের দ্বার গেল খুলি সোনার সংগীতে উষা চয়ন করিল তারাগুলি। — স্ফুলিঙ্গ (1945)
- বাতাসে তাহার প্রথম পাপড়ি
বাতাসে তাহার প্রথম পাপড়ি খসায়ে ফেলিল যেই, অমনি জানিয়ো, শাখায় গোলাপ থেকেও আর সে নেই। — স্ফুলিঙ্গ (1945)
- গত দিবসের ব্যর্থ প্রাণের
গত দিবসের ব্যর্থ প্রাণের যত ধুলা, যত কালি, প্রতি উষা দেয় নবীন আশার আলো দিয়ে প্রক্ষালি। — স্ফুলিঙ্গ (1945)
- মিলন-সুলগনে
মিলন-সুলগনে, কেন বল্, নয়ন করে তোর ছল্ছল্। বিদায়দিনে যবে ফাটে বুক সেদিনও দেখেছি তো হাসিমুখ। — স্ফুলিঙ্গ (1...
- পদ্মের পাতা পেতে আছে অঞ্জলি
পদ্মের পাতা পেতে আছে অঞ্জলি রবির করের লিখন ধরিবে বলি। সায়াহে রবি অস্তে নামিবে যবে সে ক্ষণলিখন তখন কোথায় রবে।...
- প্রভাতরবির ছবি আঁকে ধরা
প্রভাতরবির ছবি আঁকে ধরা সূর্যমুখীর ফুলে। তৃপ্তি না পায়, মুছে ফেলে তায়, আবার ফুটায়ে তুলে। — স্ফুলিঙ্গ (1945)
- দিগন্তে ওই বৃষ্টিহারা
দিগন্তে ওই বৃষ্টিহারা মেঘের দলে জুটি লিখে দিল—আজ ভুবনে আকাশভরা ছুটি। — স্ফুলিঙ্গ (1945)
- বিধাতা দিলেন মান
বিধাতা দিলেন মান বিদ্রোহের বেলা। অন্ধ ভক্তি দিনু যবে করিলেন হেলা। — স্ফুলিঙ্গ (1945)
- নিরুদ্যম অবকাশ শূন্য শুধু
নিরুদ্যম অবকাশ শূন্য শুধু, শান্তি তাহা নয়— যে কর্মে রয়েছে সত্য তাহাতে শান্তির পরিচয়। — স্ফুলিঙ্গ (1945)
- রূপে ও অরূপে গাঁথা
রূপে ও অরূপে গাঁথা এ ভুবনখানি— ভাব তারে সুর দেয়, সত্য দেয় বাণী। এসো মাঝখানে তার, আনো ধ্যান আপনার ছবিতে গানেত...
- মুকুলের বক্ষোমাঝে
মুকুলের বক্ষোমাঝে কুসুম আঁধারে আছে বাঁধা, সুন্দর হাসিয়া বহে প্রকাশের সুন্দর এ বাধা। — স্ফুলিঙ্গ (1945)
- না চেয়ে যা পেলে তার যত দায়
না চেয়ে যা পেলে তার যত দায় পুরাতে পার না তাও, কেমনে বহিবে চাও যত কিছু সব যদি তার পাও! — স্ফুলিঙ্গ (1945)
- সুখেতে আসক্তি যার
সুখেতে আসক্তি যার আনন্দ তাহারে করে ঘৃণা। কঠিন বীর্যের তারে বাঁধা আছে সম্ভোগের বীণা৷ — স্ফুলিঙ্গ (1945)
- পাষাণে পাষাণে তব
পাষাণে পাষাণে তব শিখরে শিখরে লিখেছ, হে গিরিরাজ, অজানা অক্ষরে কত যুগযুগাস্তের প্রভাতে সন্ধ্যায় ধরিত্রীর ইতিবৃত...
- তারাগুলি সারারাতি
তারাগুলি সারারাতি কানে কানে কয়। সেই কথা ফুলে ফুলে ফুটে বনময়। — স্ফুলিঙ্গ (1945)
- জীবনের দীপে তব
জীবনের দীপে তব আলোকের আশীর্বচন আঁধারের অচৈতন্যে সঞ্চিত করুক জাগরণ। — স্ফুলিঙ্গ (1945)
- স্তব্ধ যাহা পথপার্শ্বে, অচৈতন্য, যা রহে না জেগে
স্তব্ধ যাহা পথপার্শ্বে, অচৈতন্য, যা রহে না জেগে ধূলিবিলুণ্ঠিত হয় কালের চরণঘাত লেগে। যে নদীর ক্লান্তি ঘটে মধ্য...
- হে প্রিয়, দুঃখের বেশে
হে প্রিয়, দুঃখের বেশে আস যবে মনে তোমারে আনন্দ ব’লে চিনি সেই ক্ষণে। — স্ফুলিঙ্গ (1945)
- বড়ো কাজ নিজে বহে
বড়ো কাজ নিজে বহে আপনার ভার। বড়ো দুঃখ নিয়ে আসে সান্তনা তাহার। ছোটো কাজ, ছোটো ক্ষতি, ছোটো দুঃখ যত— বোঝা হয়ে...
- স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত
স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত আকাশেরে ঢাকে, আকাশ তাহার কোনো চিহ্ন নাহি রাখে। তপ্ত মাটি তৃপ্ত যবে হয় তার জলে নম্ৰ নমস...
- বরষার রাতে জলের আঘাতে
বরষার রাতে জলের আঘাতে পড়িতেছে যুর্থী ঝরিয়া। পরিমলে তারি সজল পবন করুণায় উঠে ভরিয়া। — স্ফুলিঙ্গ (1945)
- অনেক মালা গেঁথেছি মোর
অনেক মালা গেঁথেছি মোর কুঞ্জতলে, সকালবেলার অতিথিরা পরল গলে। সন্ধেবেলা কে এল আজ নিয়ে ডালা। গাঁথব কি হায় ঝরা পা...
- ফুল কোথা থাকে গোপনে
ফুল কোথা থাকে গোপনে, গন্ধ তাহারে প্রকাশে। প্রাণ ঢাকা থাকে স্বপনে, গান যে তাহারে প্রকাশে। — স্ফুলিঙ্গ (1945)
- বর্ষণগৌরব তার
বর্ষণগৌরব তার গিয়েছে চুকি, রিক্তমেঘ দিকপ্রান্তে ভয়ে দেয় উঁকি। — স্ফুলিঙ্গ (1945)
- দুখের দশা শ্রাবণরাতি
দুখের দশা শ্রাবণরাতি— বাদল না পায় মানা, চলেছে একটানা। সুখের দশা যেন সে বিদ্যুৎ ক্ষণহাসির দূত। — স্ফুলিঙ্গ (19...
- সংসারেতে দারুণ ব্যথা
সংসারেতে দারুণ ব্যথা লাগায় যখন প্রাণে "আমি যে নাই” এই কথাটাই মনটা যেন জানে। যে আছে সে সকল কালের, এ কাল হতে ভি...
- জ্বালো নবজীবনেব
জ্বালো নবজীবনেব নির্মল দীপিকা, মর্তের চোখে ধরো স্বর্গের লিপিকা। আঁধারগহনে রচো আলোকের বীথিকা, কলকোলাহলে আনো অমৃ...
- কঠিন পাথর কাটি
কঠিন পাথর কাটি মূর্তিকর গড়িছে প্রতিমা। অসীমেরে রূপ দিক্ জীবনের বাধাময় সীমা। — স্ফুলিঙ্গ (1945)