গাছগুলি মুছে-ফেলা,   গিরি ছায়া-ছায়া— মেঘে আর কুয়াশায়   রচে একি মায়া। মুখঢাকা ঝরনার   শুনি আকুলতা— সব যেন বিধাতার   চুপিচুপি কথা। — স্ফুলিঙ্গ (1945)