পাষাণে পাষাণে তব   শিখরে শিখরে লিখেছ, হে গিরিরাজ,   অজানা অক্ষরে কত যুগযুগাস্তের   প্রভাতে সন্ধ্যায় ধরিত্রীর ইতিবৃত্ত   অনন্ত-অধ্যায়। মহান সে গ্রন্থপত্র,   তারি এক দিকে কেবল একটি ছত্রে   রাখিবে কি লিখে— তব শৃঙ্গশিলাতলে   দুদিনের খেলা, আমাদের কজনের   আনন্দের মেলা। — স্ফুলিঙ্গ (1945)