সংসারেতে দারুণ ব্যথা   লাগায় যখন প্রাণে "আমি যে নাই” এই কথাটাই   মনটা যেন জানে। যে আছে সে সকল কালের,   এ কাল হতে ভিন্ন— তাহার গায়ে লাগে না তো   কোনো ক্ষতের চিহ্ন। — স্ফুলিঙ্গ (1945)