বড়ো কাজ নিজে বহে   আপনার ভার। বড়ো দুঃখ নিয়ে আসে   সান্তনা তাহার। ছোটো কাজ, ছোটো ক্ষতি,   ছোটো দুঃখ যত— বোঝা হয়ে চাপে, প্রাণ   করে কণ্ঠাগত। — স্ফুলিঙ্গ (1945)