সুকান্ত ভট্টাচার্য (১৯২৬–১৯৪৭) · Sukanta Bhattacharya কিশোর বিদ্রোহী কবি — মাত্র ২১ বছর বয়সে প্রয়াত। ক্ষুধা, শোষণ ও মানুষের মুক্তির কথা বলেছেন জ্বলন্ত ভাষায়। 'ছাড়পত্র', 'ঘুম নেই', 'পূর্বাভাস' তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
কঙ্কণ-কিঙ্কিণী মঞ্জুল মঞ্জীর ধ্বনি
কঙ্কণ-কিঙ্কিণী মঞ্জুল মঞ্জীর ধ্বনি, মম অন্তর-প্রাঙ্গণে আসন্ন হল আগমনী। ঘুমভাঙা উদ্বেল রাতে, আধ-ফোটা ভীরু জ্যোৎস্নাতে কার চরণের ছোঁয়া হৃদয়ে উঠিল রণরণি। মেঘ-অঞ্জন-ঘন কার এই আঁখি পাতে লিখা, বন্দন-নন্দিত উৎসবে জ্বালা দীপশ...
মুক্ত বীরদের প্রতি
তোমরা এসেছ, বিপ্লবী বীর! অবাক অভ্যুদয়! যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময়। তবু দেখ আজ রক্তে রক্তে সাড়া— আমরা এসেছি উদ্দাম ভয়হারা। আমরা এসেছি চারিদিক থেকে, ভুলতে কখনো পারি! একসূত্রে যে বাঁধা হয়ে গেছে কবে কোন্ যু...
দরদী কিশোর
দোতলার ঘরে পড়ার সময় শতদ্রু আজকাল অন্যমনস্ক হয়ে পড়ে। জানালা দিয়ে সে দেখতে পায় তাদের বাড়ির সামনের বস্তিটার জন্যে যে নতুন কণ্ট্রোলের দোকান হয়েছে, সেখানে নিদারুণ ভীড়, আর চালের জন্যে মারামারি কাটাকাটি। মাঝে মাঝে রক্ত...
মৃত্যুজয়ী গান
নিয়ত দক্ষিণ হাওয়া স্তব্ধ হল একদা সন্ধ্যায় অজ্ঞাতবাসের শেষে নিদ্রাভঙ্গে নির্বীর্য জনতা সহসা আরণ্য রাজ্যে স্তম্ভিত সভয়ে; নির্বায়ুমণ্ডল ক্রমে দুর্ভাবনা দৃঢ়তর করে। দুরাগত স্বপ্নের কী দুর্দিন। মহামারী অন্তরে বিক্ষোভ, সঞ...
মুহূর্ত (খ)
মুহূর্ত (খ) মুহূর্তকে ভুলে থাকা বৃথা; যে মুহূর্ত তোমার আমার আর অন্য সকলের মৃত্যুর সূচনা, যে মুহূর্ত এনে দিল আমার কবিতা আর তোমার আগ্রহ। এ মুহূর্তে সূর্যোদয়, ও মুহূর্তে নক্ষত্রের সভা, আর এক মুহুর্তে দেখি কালো ঝড়ে সু স্পষ...
গুঞ্জরিয়া এল অলি
গুঞ্জরিয়া এল অলি; যেথা নিবেদন অঞ্জলি। পুষ্পিত কুসুমের দলে গুনগুন গুঞ্জিয়া চলে দলে দলে যেথা ফোটা-কলি আমার পরাণে ফুল ফুটিল যবে, তখন মেতেছি আমি কী উৎসবে। আজ মোর ঝরিবার পালা, সব মধু হয়ে গেছে ঢালা; আজ মোরে চলে যেও দলি। — গ...