গুঞ্জরিয়া এল অলি;   যেথা নিবেদন অঞ্জলি।      পুষ্পিত কুসুমের দলে      গুনগুন গুঞ্জিয়া চলে       দলে দলে যেথা ফোটা-কলি আমার পরাণে ফুল ফুটিল যবে, তখন মেতেছি আমি কী উৎসবে।    আজ মোর ঝরিবার পালা,    সব মধু হয়ে গেছে ঢালা;       আজ মোরে চলে যেও দলি। — গীতিগুচ্ছ (1965)