হৃদয়ের মাঝে পাশাপাশি আছে গুপ্ত দু’খানি ঘর, দুঃখ ও সুখ বাস করে তাহে,— যমজ দু’ সহোদর। সুখ জেগে উঠে আপনার মনে খেলে গো আপন ঘরে, দুরন্ত ছেলে দুঃখ এখনো ঘুমাইছে অকাতরে। ওরে সুখ! তুই চুপি চুপি খেল্‌, করিস্‌নে কলরব; এখনি দুঃখ উঠিবে জাগিয়া করিবে উপদ্রব। অজ্ঞাত।