(মুণ্ডারি) ভাই বোনেতে ছিলাম রে এক মায়ের জঠরে, মায়ের যা’ দুধ সব খেয়েছি আমরা ভাগ ক’রে; তোমার ভাগ্যে ভাইরে তুমি পেলে বাপের ঘর, আমার ভাগ্যে ভাই রে আমি হ’লাম দেশান্তর। মাসেক দু’মাস কাঁদ্‌বে বাপে, সারাজীবন মায়, দিনেক দু’দিন হয় তোত রে ভাই কাঁদ্‌বে তুমি, হায়; ভায়ের বধূ কাঁদ্‌বে শুধু বিদায়ের কালে, পোষা পাখী মুছ্‌বে আঁখি আঁখির আড়ালে।