নব বসন্ত ডাক দিয়ে গেছে। দুয়ারে দুয়ারে, হায়, নব বধূ তাই এসে দাঁড়ায়েছে আধ খোলা জানালায়। জরিতে জড়িত নীল রেশমের বসনে ঢেকেছে কায়া, ললাটে এখনো চিহ্ন পড়েনি নয়নে পড়েনি ছায়া; সহসা বাতাস বয়ে নিয়ে এল। উতলা ফুলের বাস, সহসা তাহার মন উথলিয়া পড়িল গো নিশ্বাস! রণচণ্ডীরে যে ধন সঁপেছে,— যা’ দিয়েছে কীর্ত্তিরে,— তাহারি লাগিয়া বিহ্বল হিয়া,— নয়ন ভরিছে নীরে। ওয়াং-চাং-লিং।