Jibanananda Das

Classic poet · Public-domain works
জীবনানন্দ দাশ (১৮৯৯–১৯৫৪) · Jibanananda Das রূপসী বাংলার কবি — রবীন্দ্র-পরবর্তী বাংলা আধুনিক কবিতার প্রধান কণ্ঠস্বর। 'বনলতা সেন', 'রূপসী বাংলা', 'ঝরা পালক' তাঁর অমর সৃষ্টি। প্রকৃতি, ইতিহাস ও নিঃসঙ্গতার এক অনন্য চিত্রকল্প তাঁর কবিতায়।
132Posts
0Followers 0Following
11Views
0Reactions
0Gifts received
Poetry

কুড়ি বছর পরে

আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি! আবার বছর কুড়ি পরে— হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে— তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে— তখন হলুদ নদী নরম-নরম হয় শর কাশ হোগলায়— মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর; ব্যস্ততা নাইকো...

4 weeks ago · 1 min read 0 0 0
Poetry

কত দিন তুমি আর আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভিতর

কত দিন তুমি আর আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভিতর খড়ের চালের নিচে, অন্ধকারে;—সন্ধ্যায় ধূসর সজল মৃদু হাত খেলিতেছে হিজল জামের ডালে—বাদুড় কেবল করিতেছে আসা-যাওয়া আকাশের মৃদু পথে;—ছিন্ন ভিজে খড় বুকে নিয়ে সনকার মতো যেন প’...

4 weeks ago · 1 min read 0 0 0
Poetry

জনান্তিকে

তোমাকে দেখার মতো চোখ নেই— তবু, গভীর বিস্ময়ে আমি টের পাই— তুমি আজো এই পৃথিবীতে র’য়ে গেছ। কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ; বহুদিন থেকে শান্তি নেই। নীড় নেই পাখিরো মতন কোনো হৃদয়ের তরে। পাখি নেই। মানুষের হৃদয়কে না জাগালে...

4 weeks ago · 2 min read 0 0 0
Poetry

তবু তাহা ভুল জানি … রাজবল্লভের কীর্তি ভাঙে কীর্তিনাশা

তবু তাহা ভুল জানি … রাজবল্লভের কীর্তি ভাঙে কীর্তিনাশা; তবুও পদ্মার র‍ূপ একুশরত্নের চেয়ে আরো ঢের গাঢ়— আরো ঢের প্রাণ তার, বেগ তার, আরো ঢের জল, জয় আরো; তোমারো পৃথিবী পথ; নক্ষত্রের সাথে তুমি খেলিতেছ পাশা: শঙ্খমালা নয় শ‍ু...

4 weeks ago · 1 min read 0 0 0
Poetry

অনন্দা

এই পৃথিবীর এ এক শতচ্ছিদ্র নগরী। দিন ফুরুলে তারার আলো খানিক নেমে আসে। গ্যাসের বাতি দাঁড়িয়ে থাকে রাতের বাতাসে। দ্রুতগতি নরনারীর ক্ষণিক শরীর থেকে উৎসারিত ছায়ার কালো ভারে আঁধার আলোয় মনে হ’তে পারে এ-সব দেয়াল যে-কোনো নগরী...

4 weeks ago · 3 min read 0 0 0
Poetry

ঘাসের ভিতরে যেই চড়ায়ের শাদা ডিম ভেঙে আছে—আমি ভালোবাসি

ঘাসের ভিতরে যেই চড়ায়ের শাদা ডিম ভেঙে আছে—আমি ভালোবাসি নিস্তব্ধ করুণ মুখ তার এই—কবে যেন ভেঙেছিল—ঢের ধূলো খড় লেগে আছে বুকে তার—বহুক্ষণ চেয়ে থাকি;—তারপর ঘাসের ভিতর শাদা শাদা ধূলোগুলো প’ড়ে আছে, দেখা যায়; খইধান দেখি একর...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

শকুন

মাঠ থেকে মাঠে-মাঠে—সমস্ত দুপুর ভ’রে এশিয়ার আকাশে-আকাশে শকুনেরা চরিতেছে; মানুষ দেখেছে হাট ঘাঁটি বস্তি; নিস্তব্ধ প্রান্তর শকুনের; যেখানে মাঠের দৃঢ় নীরবতা দাঁড়ায়েছে আকাশের পাশে আরেক আকাশ যেন—সেইখানে শকুনেরা একবার নামে প...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

তুমি কেন বহু দূরে—ঢের দূরে—আরো দূরে—নক্ষত্রের অস্পষ্ট আকাশ

তুমি কেন বহু দূরে—ঢের দূরে—আরো দূরে—নক্ষত্রের অস্পষ্ট আকাশ, তুমি কেন কোনোদিন পৃথিবীর ভিড়ে এসে বল নাকো একটিও কথা; আমরা মিনার গড়ি—ভেঙে পড়ে দু’-দিনেই—স্বপনের ডানা ছিঁড়ে ব্যথা রক্ত হয়ে ঝরে শুধু এইখানে—ক্ষুধা হয়ে ব্যথা...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

শ্মশানের দেশে তুমি আসিয়াছ—বহ‍ুকাল গেয়ে গেছ গান

শ্মশানের দেশে তুমি আসিয়াছ—বহ‍ুকাল গেয়ে গেছ গান সোনালি চিলের মতো উড়ে উড়ে আকাশের রৌদ্র আর মেঘে,— লক্ষ্মীর বাহন যেই স্নিগ্ধ পাখি আশ্বিনের জ্যোৎস্নার আবেগে গান গায়—শ‍ুনিয়াছি রাখিপূর্ণিমার রাতে তোমার আহ্বান তার মতো; আম...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

হাজার বছর শুধু খেলা করে

হাজার বছর শুধু খেলা করে হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো: চারিদিকে পিরামিড— কাফনের ঘ্রাণ; বালির উপরে জ্যোৎস্না— খেজুর-ছায়ারা ইতস্তত বিচূর্ণ থামের মতো: এশিরিয়— দাঁড়ায়ে রয়েছে মৃত, ম্লান। শরীরে মমির ঘ্রাণ...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

পিরামিড

বেলা ব’য়ে যায়, গোধূলির মেঘ-সীমানায় ধূম্রমৌন সাঁঝে নিত্য নব দিবসের মৃত্যুঘণ্টা বাজে, শতাব্দীর শবদেহে শ্মশানের ভস্মবহ্নি জ্বলে; পান্থ ম্লান চিতার কবলে একে-একে ডুবে যায় দেশ জাতি সংসার সমাজ; কার লাগি, হে সমাধি, তুমি একা...

1 month ago · 2 min read 0 0 0
Poetry

ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে

ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে শিয়রে বৈশাখ মেঘ—শাদা শাদা যেন কড়ি-শঙ্খের পাহাড় নদীর ওপার থেকে চেয়ে র’বে—কোনো এক শঙ্খবালিকার ধূসর র‍ূপের কথা মনে হবে—এই আম জামের ছায়াতে কবে যেন তারে আমি দেখিয়াছি—কবে যে...

1 month ago · 1 min read 0 0 0