জীবনানন্দ দাশ (১৮৯৯–১৯৫৪) · Jibanananda Das রূপসী বাংলার কবি — রবীন্দ্র-পরবর্তী বাংলা আধুনিক কবিতার প্রধান কণ্ঠস্বর। 'বনলতা সেন', 'রূপসী বাংলা', 'ঝরা পালক' তাঁর অমর সৃষ্টি। প্রকৃতি, ইতিহাস ও নিঃসঙ্গতার এক অনন্য চিত্রকল্প তাঁর কবিতায়।
একদিন এই দেহ ঘাস থেকে ধানের আঘ্রাণ থেকে এই বাংলার
একদিন এই দেহ ঘাস থেকে ধানের আঘ্রাণ থেকে এই বাংলার জেগেছিল; বাঙালী নারীর মুখ দেখে রূপ চিনেছিল দেহ একদিন; বাংলার পথে পথে হেঁটেছিল গাংচিল শালিখের মতন স্বাধীন; বাংলার জল দিয়ে ধুয়েছিল ঘাসের মতন স্ফুট দেহখানি তার; একদিন দেখে...
নগ্ন নির্জন হাত
আবার আকাশে অন্ধকার ঘন হ’য়ে উঠছে: আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার। যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি, সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হ’য়ে উঠছে। মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা সে...
যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে
যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে অপরাজিতার মতো নীল হয়ে—আরো নীল—আরো নীল হয়ে আমি যে দেখিতে চাই;—সে আকাশ পাখনায় নিঙড়ায়ে লয়ে কোথায় ভোরের বক মাছরাঙা উড়ে যায় আশ্বিনের মাসে, আমি যে দেখিতে চাই;—আমি যে বসিতে...
ঘাসের বুকের থেকে কবে আমি পেয়েছি যে আমার শরীর
ঘাসের বুকের থেকে কবে আমি পেয়েছি যে আমার শরীর— সবুজ ঘাসের থেকে; তাই রোদ ভালো লাগে—তাই নীলাকাশ মৃদু ভিজে সকরুণ মনে হয়;—পথে পথে তাই এই ঘাস জলের মতন স্নিগ্ধ মনে হয়;—মউমাছিদের যেন নীড় এই ঘাস;—যত দূর যাই আমি আরো যত দূর পৃথ...
উত্তরপ্রবেশ
পুরোনো সময় সুর ঢের কেটে গেল। যদি বলা যেত: সমুদ্রের পারে কেটে গেছে, সোনার বলের মতো সূর্য ছিলো পুবের আকাশে— সেই পটভূমিকায় ঢের ফেনশীর্ষ ঢেউ, উড়ন্ত ফেনার মতো অগণন পাখি। পুরোনো বছর দেশ ঢের কেটে গেল রোদের ভিতরে ঘাসে শুয়ে;...
সিন্ধুসারস
দু-এক মুহূর্ত শুধু রৌদ্রের সিন্ধুর কোলে তুমি আর আমি হে সিন্ধুসারস, মালাবার পাহাড়ের কোল ছেড়ে অতি দূর তরঙ্গের জানালায় নামি নাচিতেছ টারান্টেলা— রহস্যের; আমি এই সমুদ্রের পারে চুপে থামি চেয়ে দেখি বরফের মতো শাদা ডানা দুটি...
মনে হয় একদিন আকাশের শুকতারা দেখিব না আর
মনে হয় একদিন আকাশের শুকতারা দেখিব না আর; দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন নিভে যায়;—দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন, শুকনো বাঁশের পাতা-ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার আমার চোখের কাছে;—লক্ষ্মীপূর্ণিমার...
অশ্বত্থ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথী
অশ্বত্থ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথী; ছড়ায়েছি খই ধান বহুদিন উঠানের শালিখের তরে; সন্ধ্যায় পুকুর থেকে হাঁসটিরে নিয়ে আমি তোমাদের ঘরে গিয়েছি অনেক দিন,—দেখিয়াছি ধূপ জ্বাল, ধর সন্ধ্যাবাতি থোড়ের মতন শাদা ভিজে হ...
ভিজে হয়ে আসে মেঘে এ-দুপুর—চিল একা নদীটির পাশে
ভিজে হয়ে আসে মেঘে এ-দুপুর—চিল একা নদীটির পাশে জারুল গাছের ডালে ব’সে ব’সে চেয়ে থাকে ওপারের দিকে; পায়রা গিয়েছে উড়ে চবুতরে, খোপে তার;—শসালতাটিকে ছেড়ে গেছে মৌমাছি;—কালো মেঘ জমিয়াছে মাঘের আকাশে, মরা প্রজাপতিটির পাখার ন...
গোলপাতা ছাউনির বুক চুমে নীল ধোঁয়া সকালে সন্ধ্যায়
গোলপাতা ছাউনির বুক চুমে নীল ধোঁয়া সকালে সন্ধ্যায় উড়ে যায়—মিশে যায় আমবনে কার্তিকের কুয়াশার সাথে; পুকুরের লাল সর ক্ষীণ ঢেউয়ে বার বার চায় যে জড়াতে করবীর কচি ডাল; চুমো খেতে চায় মাছরাঙাটির পায়; এক-একটি ইঁট ধ্বসে—ডু...