হাজার বছর শুধু খেলা করে হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো: চারিদিকে পিরামিড— কাফনের ঘ্রাণ; বালির উপরে জ্যোৎস্না— খেজুর-ছায়ারা ইতস্তত বিচূর্ণ থামের মতো: এশিরিয়— দাঁড়ায়ে রয়েছে মৃত, ম্লান। শরীরে মমির ঘ্রাণ আমাদের— ঘুচে গেছে জীবনের সব লেনদেন; ‘মনে আছে?’ সুধালো সে— সুধালাম আমি শুধু, ‘বনলতা সেন।’ — শ্রেষ্ঠ কবিতা (1954)