Jibanananda Das

Classic poet · Public-domain works
জীবনানন্দ দাশ (১৮৯৯–১৯৫৪) · Jibanananda Das রূপসী বাংলার কবি — রবীন্দ্র-পরবর্তী বাংলা আধুনিক কবিতার প্রধান কণ্ঠস্বর। 'বনলতা সেন', 'রূপসী বাংলা', 'ঝরা পালক' তাঁর অমর সৃষ্টি। প্রকৃতি, ইতিহাস ও নিঃসঙ্গতার এক অনন্য চিত্রকল্প তাঁর কবিতায়।
132Posts
0Followers 0Following
11Views
0Reactions
0Gifts received
Poetry

নীলিমা

রৌদ্র-ঝিলমিল উষার আকাশ, মধ্যনিশীথের নীল, অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারে নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে। উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী, উগ্র চুল্লীবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি’, আরক্ত কঙ্করগুলো ম...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

এই জল ভালো লাগে;—বৃষ্টির র‍ূপালি জল কত দিন এসে

এই জল ভালো লাগে;—বৃষ্টির র‍ূপালি জল কত দিন এসে ধুয়েছে আমার দেহ—বুলায়ে দিয়েছে চুল—চোখের উপরে তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে,—আবেগের ভরে ঠোঁটে এসে চুমো দিয়ে চ’লে গেছে কুমারীর মতো ভালোবেসে; এই জল ভালো লাগে;—নীল...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

পৃথিবীতে

শস্যের ভিতরে রৌদ্রে পৃথিবীর সকালবেলায় কোনো এক কবি ব’সে আছে; অথবা সে কারাগারে ক্যাম্পে অন্ধকারে; তবুও সে প্রীত অবহিত হ’য়ে আছে এই পৃথিবীর রোদে— এখানে রাত্রির গন্ধে— নক্ষত্রের তরে তাই সে এখানকার ক্লান্ত মানবীয় পরিবেশ সুস...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

যদি আমি ঝ’রে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়

যদি আমি ঝ’রে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়: যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে ক্ষেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালীচাঁপার নীড়ে ঠোঁট আছে গ‍ুঁজে, যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরী পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জল...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

মনোকণিকা

ও. কে. একটি বিপ্লবী তার সোনা রুপো ভালোবেসেছিলো; একটি বণিক আত্মহত্যা করেছিলো পরবর্তী জীবনের লোভে; একটি প্রেমিক তার মহিলাকে ভালোবেসেছিলো; তবুও মহিলা প্রীত হয়েছিলো দশজন মূর্থের বিক্ষোভে। বুকের উপরে হাত রেখে দিয়ে তা’রা নিজ...

1 month ago · 2 min read 0 0 0
Poetry

সহজ

আমার এ-গান কোনোদিন শুনিবে না তুমি এসে— আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবুও হৃদয়ে গান আসে। ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি— তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে; পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান; কোনোদিন শুনি...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

যখন মৃত্যুর ঘুমে শ‍ুয়ে র’ব—অন্ধকারে নক্ষত্রের নিচে

যখন মৃত্যুর ঘুমে শ‍ুয়ে র’ব—অন্ধকারে নক্ষত্রের নিচে কাঁঠাল গাছের তলে হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে— দিনমানে কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে— তবুও কাঁঠাল জাম বাংলার—তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের ’পরে—আমার...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

পাড়াগাঁর দু’-পহর ভালোবাসি—রৌদ্রে যেন গন্ধ লেগে আছে

পাড়াগাঁর দু’-পহর ভালোবাসি—রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের;—কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা, কেউ তাহা জানে নাকো—কেবল প্রান্তর জানে তাহা, আর ঐ প্রান্তরের শঙ্খচিল; তাহাদের কাছে যেন এ-জনমে...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

যে শালিখ মরে যায় কুয়াশায়—সে তো আর ফিরে নাহি আসে

যে শালিখ মরে যায় কুয়াশায়—সে তো আর ফিরে নাহি আসে: কাঞ্চনমালা যে কবে ঝ’রে গেছে;—বনে আজো কলমীর ফুল ফুটে যায়—সে তবু ফেরে না, হায়,—বিশালাক্ষী: সে-ও তো রাতুল চরণ মুছিয়া নিয়া চ’লে গেছে;—মাঝপথে জলের উচ্ছ্বাসে বাধা পেয়ে ন...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

আট বছর আগের একদিন

শোনা গেল লাসকাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে— ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হ’লো তার সাধ; বধূ শুয়েছিলো পাশে— শিশুটিও ছিলো; প্রেম ছিলো, আশা ছিলো— জ্যোৎস্নায়– তবু সে দেখিল কোন্ ভূত? ঘুম কে...

1 month ago · 3 min read 0 0 0
Poetry

জুহু

সাণ্টা ক্রুজ থেকে নেমে অপরাহ্লে জুহুর সমুদ্রপারে গিয়ে কিছুটা স্তব্ধতা ভিক্ষণ করেছিলো সূর্যের নিকটে থেমে সোমেন পালিত; বাংলার থেকে এত দূরে এসে—সমাজ, দর্শন, তত্ত্ব, বিজ্ঞান হারিয়ে, প্রেমকেও যৌবনের কামাখ্যার দিকে ফেলে পশ্চ...

1 month ago · 2 min read 0 0 0
Poetry

হৃদয়ে প্রেমের দিন কখন যে শেষ হয়—চিতা শুধু, প’ড়ে থাকে তার

হৃদয়ে প্রেমের দিন কখন যে শেষ হয়—চিতা শুধু, প’ড়ে থাকে তার, আমরা জানি না তাহা;—মনে হয় জীবনে যা আছে আজো তাই শালিধান রূপশালি ধান তাহা...রূপ, প্রেম...এই ভাবি... ...খোসার মতন নষ্ট ম্লান একদিন তাহাদের অসারতা ধরা পড়ে,—যখন স...

1 month ago · 1 min read 0 0 0