যুগ্ম পত্নী ছিল এক প্রাচীন জনের, প্রৌঢ়া এক, বালা এক,—এই দু’জনের। যখন বসিত বুড়া বালা-স্ত্রীর ঘরে, পাকা চুল তুলিত সে আগ্রহের ভরে; প্রৌঢ়া কিন্তু পাকা চুল তুলিবার ছলে, কাঁচা উপাড়িত!—নিজ মিলাতে কুন্তলে! দিনে দিনে এইরূপে বেড়ে উঠে প্রেমের বিপাক,— দেখা দিল বিপ্র শিরে মাথা-জোড়া বিপর্য্যয় টাক! লা ফন্তেন্।