কথা শোন্, বুলবুলি! দিন কিনে নে রে বন্য! অরুণ এ দিনগুলি ভালবাসিবারি জন্য। বিজ্ঞেরা অকারণে নিলে প্রণয়টিকে, প্রেমিক জেনেছে মনে বিজ্ঞ আমোদ ফিঁকে। স্বপ্ন যদি এ প্রণয় নিদ্রা বাড়ানো যাক্‌ জাগার বয়েস এ নয়, সে ভাবনা আজ থাক্। যদি দেখি সুখ-স্বপন স্বপনেরি সাথে চুঁয়ায়, শেষ করা যাবে জীবন ভুলচুকে ধরা ধুয়ায়। দে জুয়ি।