শুক্লা যামিনী প্রসন্ন হ’ল লভিয়া তোমার জ্যোতি, দেহ-নিরুদ্ধ আত্মারে তাই দিল সে অব্যাহতি; ছিঁড়িল শিকল হ’ল সে উজল স্ফটিক মালার মত। প্রভু ভৃত্যের ভেদ ঘুচে গেল, ভুবন স্বপ্নহত! বন্দ্বী ভুলিল বন্ধন, রাজা রাজ্য ভুলিল ঘুমে পুণ্য যামিনী সাম্য আনিল বিষম মর্ত্ত্য ভূমে। রুমি।