কাঁদন আজি হায়, ধ্বনিছে বেহালায় শিশিরের;— উদাস করি’ প্রাণ, যেন গো অবসান নাহি এর! রুধিয়া নিশ্বাস ফিরিছে হা-হুতাশ অবিরল, অতীত দিন স্মরি’ পড়িছে ঝরি’ ঝরি’ আঁখিজল। সমীর মোরে, হায়, টানিয়া নিতে চায় করি’ জোর, উড়ায় হেথা হোথা, যেন গো ঝরা পাতা তনু মোর! পল্‌ ভার্লেন।