মধুর মদির মত্ততা এস, এস তুমি ভালবাসা, এস হৃদয়ের গ্লানি-বিমোচন, সকল দর্প-নাশা। ধন্বন্তরী তুমি আমাদের, তুমিই পাতঞ্জল, যোগের সূত্র শিখাও, কর গো নিরাময় নির্মল। প্রেমের আবেশে পাহাড় টলেছে সাগর উঠেছে দুলে, প্রেমের মহিমা মর্ত্ত্য-মানুষে নিয়েছে স্বর্গে তুলে। যদি প্রেমময় ধন্য করেন মোরে চুম্বন দানে, উচ্ছসি’ হিয়া কঁদিবে ফাটিয়া মুরলি-ললিত-তানে। রুমি।