নবীনে প্রবীণে নারী নরে মহামেলা! বাঁশী সিতারের মিলিত সুরের খেলা! ঝঙ্কারে, তানে, শিঞ্জনে কোলাকুলি, গােল না বাধায় ঠেকার যে বোল্‌গুলি। ‘সােদর সিনেহ’ সুষমায় ভরে গেহ, তুষ্ট হৃদয় চির নিরাময় দেহ; মিলনের আলাে জ্বলিয়াছে মন্দিরে, শিশু হাসি ঘিরে পুরাতন পৃথিবীরে। শি-কিং গ্রন্থ।