জয় নীলনদ! জয়তু গোপন চারী! স্বরূপ তোমার প্রকাশ মিশর দেশে; আমা সবাকার তুমিই পালন কারী, জীবন বাঁচাও কখন্ নিভৃতে এসে। নিশিরে তুমিই দিবসে মিলাও আনি’, তুমি আনন্দে পূর্ণ করহে প্রাণ; বরষে বরষে জীবে জীবে প্রাণ দানি’ বন্যার জলে ভিজাও সকল স্থান। বরষে বরষে কর রসার্দ্র দেশ, নামিয়া গোপনে স্বর্গ সোপান হ’তে; ওগো বলি-প্রিয়! ওগো বিমুক্ত-কেশ! শস্যের ভার নিয়ে এস নীল স্রোতে। দেবতা মানুষে গাহিছে তোমার জয়, সবাই তোমারে ভালবাসে করে ভয়। মিশরের চিত্র লিপি।