কপোত! উড়িয়া যা রে শুভ্র পাখা মেলি’ প্রচ্ছায় মেঘের নীল ঘন পক্ষ-তলে, ডুবে যা’ মিশে যা’ তুই সুখে কর কেলি অঙ্খলিত পরিণত বৃষ্টি বিন্দু-দলে। পাণ্ডুর তালের শ্রেণী হোক রোমাঞ্চিত, ভয়ে পাংশু হোক ধরা; কিবা ক্ষতি তায়? আছে যার উড়িবার সোয়াদ বিদিত উড়িবে সে না ভরিয়া বজ্র-বেদনায়। নয়ন জুড়ায়ে দেবে নব নীলাঞ্জন, পাওয়া যাবে সারা দেহে চকিত পরশ; শিহরি’ বাদল হাওয়া দিবে আলিঙ্গন অঙ্গে অঙ্গে সঞ্চারিয়া অমৃতের রস! ভবন-বলভী-তলে এ হেন সময়ে কে রহিবে সুপ্ত, হায়, নব-মেঘোদয়ে!