(মিশর) যখনি তাহারে আসিতে দেখিতে পাই, হৃৎ-পিণ্ডটা দ্রুত তালে উঠে দুলে; দু’বাহু বাড়ায়ে বাহুতে বাঁধিতে চাই, অসীম পুলক উথলে হৃদয়-কূলে! ভূজ-বন্ধনে বন্দী যদি সে করে, তনু আরবের আতরে তিতিয়া উঠে; চুমে যদি হাসি-বিকচ-বিম্বাধরে, বিনা মদিরায় সংজ্ঞা আমার টুটে!