মাতাল! আমার ত্রুটির মার্জনা নাই? রোষের শান্তি নাই কি তব? আঙুর ফলের জল টুকু খাই;― ভর্ৎসনা তাই নিয়ত স’ব? এমন করিলে সুরা দিব ছেড়ে?― তুমি মনে মনে ভেবেছ তাই? কারণ-সংখ্যা গেল শুধু বেড়ে, এবার দেখিবে কামাই নাই। সুরার পেয়ালা বড় ভাল লাগে, আরো ভাল লাগে উষ্মা তব; পরিতোষ হেতু পান করি’ আগে তোমারে জ্বালাতে ভ’রব নব! কালিফ্ এজিদ।