অবগুণ্ঠন কর গো মোচন, নিশার আঁধার গিয়েছে ক্ষ’য়ে, বাহির হও গো, তোমারে দেখিতে সূর্য্য এসেছে বাহির হ’য়ে! মোর মরমের যতেক তন্তু যত খুসী তুমি। জটিল কর, কুসুম-গন্ধি কুন্তল শুধু কুটিল কোরো না, মিনতি ধর। যেখানে সেখানে অমন করিয়া চাহনি তোমার যেয়ো না হানি’, সারা ধরণীতে হাহাকার ধ্বনি তুলো না, তুলো না, তুলো না রাণী। আকাশের তারা গণিয়া গণিয়া আমি যে যামিনী কাটাই নিতি, জাগো জাগো মোর প্রভাতের আলো! মৌন ধরার ফাগুনী গীতি! ফজুলীর দিন কাতরে কাটিছে;-কারণ তাহার সুধালে কেহ,- সরমের কথা কি বলিবে? হায়, একটুও তারে দাওনি মেহ! ফজুলী।