রামধনুকের রঙীন্‌ সাঁকো দিয়ে নাম্‌ল কে গো সটান্‌ স্বর্গ থেকে! মুখে মুঠায় সোহাগ-সুধা নিয়ে উজল চোখে স্নেহের কাজল এঁকে! এগিয়ে তারে দ্যান্‌ দেবতা কত,— কতই পরী নাইক লেখাজোখা! পথ চেয়ে তার রয়েছে লোক যত, বাছনি! আনন্দ দুলাল! খোকা! ক্যাপলন্‌।