খাবার জন্যে একমুঠো ভাত, শোবার জন্যে একটি কোণ, কাঁদতে পূরো একটা বেলা, হাস্‌তে মোটে একটু ক্ষণ; আনন্দ সে দু’এক পোয়া, দুঃখ কষ্ট দু’এক মণ, ফুর্ত্তি যত দ্বিগুণ তাহার মৌন বিষাদ-বিলপন; এই জীবন! এক্‌টি কোণ আর একমুঠো ভাত-প্রেম থাকেত রাজ্যধন, কান্না তথন স্বস্তি আনে, একটু হাসিই জুড়ায় মন; ফুর্ত্তি তখন দ্বিগুণ মিঠে; দুর্ভাবনা কতক্ষণ? হাসির কাছে আশী রচে পারার মতন উদ্বেজন; এই জীবন। নিগ্রো ডান্‌বার।