ভেবেছিনু মোর ভাগ্য, হে রমাসুন্দরি, নিবাইবে সে রোষাগ্নি,—লোকে যাহা বলে, হ্রাসিতে বাণীর রূপ তব মনে জ্বলে;— ভেবেছিনু, হায়! দেখি, ভ্রান্তিভাব ধরি ডুবাইছ, দেখিতেছি, ক্রমে এই তরী অদয়ে, অতল দুঃখ-সাগরের জলে ডুবিনু; কি যশঃ তব হবে বঙ্গ-স্থলে?