এক যে আছে কামার নামটি তার দুঃখ। হাতুড়ি তার টঙ্ক চেহারা তার রুক্ষ; হাপরটা তার মস্ত আগুন সদাই জ্বল্‌ছে, হাঁপিয়ে প্রতি নিশ্বাসে জাঁতাও জোরে চলছে। দুঃখ নামে কামার হৃদয় পেটাই কর্চ্চে, তার হাতুড়ির ঘায়ে পড়্‌ছে ঝরে মর্চ্চে; ঘায়ের উপর ঘা দিয়ে কর্চ্চে এমন টঙ্ক, ফাট্‌বে না কি চট্‌বে না, পড়্‌বে নাক’ অঙ্ক। দুঃখ ভারি শিল্পী বিশ্বকর্ম্মার অংশ, কর্চ্ছে হৃদয় মজবুৎ এম্‌নি,—যে নাই ধ্বংস। বডম্যান্।