“আমি আজো নামহীন, বয়স দুইটি দিন।” —কি ব’লে ডাকিব মোরা তোরে? “আমি খুসী-টুস‍্টুসি, আমার নামটি খুসী।” —‘খুসী’! তুই খুসী থাক ওরে! আনন্দ-সুধার পাত্র, বয়স দু’দিন মাত্র, ‘খুসী’ ব’লে আমি ডাকি তোরে; তুমি হাস চেয়ে চেয়ে, আমি কহি গান গেয়ে,— তোরে ঘিরি’ খুসী যেন ঝরে। ব্লেক্