“প্রণাম শত কোটি, ঠাকুর! যে খোকাটি পাঠিয়ে দেছ তুমি মাকে, সকলি ভাল তার;— কেবল কাঁদে, আর, দাঁত তো দাও নাই তাকে! পারে না খেতে, তাই, আমার ছোট ভাই; পাঠিয়ে দিয়ো দাঁত, বাপু? জানাতে এ কথাটি লিখিতে হ’ল চিঠি। ইতি। শ্রী বড় খোকা বাবু।” রেক্সফোর্ড্‌।