(আমি) দেখেছি জীবন ভ’রে চাহিয়া কত; (তুমি) আমারে যা’ দাও, সবই তোমারি মত। আকুল হইয়ে মিছে, চেয়ে মরি কত কি যে, (কাঁদে) পদতলে নিম্ফল বাসনা শত। কিসে মোর ভাল হয়, তুমি জান, দয়াময়, (তবু) নির্ভর জানে না, এ অবিনত। আমি কেন চেয়ে মরি, তুমি জান কিসে, হরি, সফল হইবে মম জীবন-ব্রত। চাহিব না কিছু আর, দিব শ্রীচরণে ভার, হে দয়াল, সদা মম কুশল-রত। হাম্বীর—কাওয়ালী।