(ফরাসী) রাঙিয়ে স্বচ্ছ কাচের গেলাস! আয় রে আমার তরল বিলাস! অপ্সরীদের অধর সুধা! বক্ষ-লোহের দোসর তুমি! এস মদির-নেত্রী সাকী! এস, তোমায় সাম্‌নে রাথি, গ্‌গুল্‌-গুল্‌-গুল্‌, ঢুক্-চুক-ঢুক্, জমিয়ে রাখ আসর তুমি। নাই জগতে এমনটি সুখ,— গ্‌গুল্‌-গুল্‌-গুল্‌-গুল্‌! ঢুক্‌-চুক-টুক্‌! পয়সা তিনে স্বর্গ কিনে স্বপ্ন-পরীর অধর চুমি।