Poetry
১০০ (সমাপ্তে।) বিসর্জ্জিব আজি, মা গো, বিস্মৃতির জলে (হৃদয়-মণ্ডপ, হায়, অন্ধকার করি!) ও প্রতিমা! নিবাইল, দেখ, হোমানলে মনঃ-কুণ্ডে অশ্রু-ধারা মনোদুঃখে ঝরি! শুখাইল দুরদৃষ্ট সে ফুল্ল কমলে, যার গন্ধামোদে অন্ধ এ মনঃ, বিস্মরি স...
Poetry
৯৯ (আশা।) বাহ্য-জ্ঞান শূন্য করি, নিদ্রা মায়াবিনী কত শত রঙ্গ করে নিশা-আগমনে!— কিন্তু কি শকতি তোর এ মর-ভবনে লো। আশা!— নিদ্রার কেলি আইলে যামিনী, ভাল মন্দ ভুলে লোক যখন শয়নে, দুখ, সুখ, সত্য, মিথ্যা! তুই কুহকিনী, তোর লীলা-খে...
Poetry
৯৮ * * * * প্রফুল্ল কমল যথা সুনির্ম্মল জলে আদিত্যের জ্যোতিঃ দিয়া আঁকে স্ব-মূরতি; প্রেমের সুবর্ণ রঙে, সুনেত্রা যুবতি, চিত্রেছ যে ছবি তুমি এ হৃদয়-স্থলে, মোছে তারে হেন কার আছে লো শকতি যত দিন ভ্রমি আমি এ ভব-মণ্ডলে?— সাগর-স...
Poetry
৯৭ (ভূতকাল।) কোন্ মূল্য দিয়া পুনঃ কিনি ভূত কালে, —কোন্ মূল্য—এ মন্ত্রণা কারে লয়ে করি? কোন্ ধন, কোন্ মুদ্রা, কোন্ মণি-জালে এ দূর্ল্লভ দ্রব্য-লাভ? কোন্ দেবে স্মরি, কোন্ যোগে, কোন্ তপে, কোন্ ধর্ম্ম ধরি? আছে কি এমন জন ব্রা...
Poetry
৯৬ (ব্রজ-বৃত্তান্ত।) আর কি কাঁদে, লো নদি, তোর তীরে বসি, মথুরার পানে চেয়ে, ব্রজের সুন্দরী? আর কি পড়ে লো এবে তোর জলে খসি অশ্রু-ধারা; মুকুতার কম রূপ ধরি? বিন্দা,— চন্দ্রাননা দূতী— ক মোরে, রূপসি কালিন্দি, পার কি আর হয় ও ল...
Poetry
৯৫ (মিত্রাক্ষর।) বড়ই নিষ্ঠুর আমি ভাবি তারে মনে, লো ভাষা, পীড়িতে তোমা গড়িল যে আগে মিত্রাক্ষর-রূপ বেড়ি! কত ব্যথা লাগে পর যবে এ নিগড় কোমল চরণে— স্মরিলে হৃদয় মোর জ্বলি উঠে রাগে! ছিল না কি ভাব-ধন, কহ, লো ললনে, মনের ভাণ্...
Poetry
৯৪ (কোন এক পুস্তকের ভূমিকা পড়িয়া।) চাঁড়ালের হাত দিয়া পোড়াও পুস্তকে! করি তস্মরাশি ফেল, কর্ম্মনাশা-জলে!— সুভাবের উভযুক্ত বসন যে বলে নার বুনিবারে, ভাষা! কুখ্যাতি-নরকে যম-সম পারি তারে ডুবাতে পুলকে, হাতী-সম গুঁড়া করি হা...
Poetry
৯৩ (শ্রীমন্তের টোপর।) “শ্রীপতি শিরে হৈতে ফেলে দিল লক্ষের টোপর॥” চণ্ডী। হেরি যথা সফরীরে স্বচ্ছ সরোবরে, পড়ে মৎস্যরঙ্ক, ভেদি সুনীল গগনে, (ইন্দ্র-ধনুঃ-সম দীপ্ত বিবিধ বরণে) পড়িল মুকুট, উঠি, অকূল সাগরে, উজলি চৌদিক শত রতনের ক...
Poetry
৯২ (বাল্মীকি।) স্বপনে ভ্রমিণু আমি গহন কাননে একাকী। দেখিনু দূরে যুব এক জন, দাঁড়ায়ে তাহার কাছে প্রাচীন ব্রাহ্মণ— দ্রোণ যেন ভয়-শূন্য কুরুক্ষেত্র-রণে। “চাহিস বধিতে মোরে কিসের কারণে?” জিজ্ঞাসিলা দ্বিজবর মধুর বচনে। “বধি তোম...
Poetry
৯১ (শকুন্তলা।) মেনকা অপ্সরারূপী, ব্যাসের ভারতী প্রসবি, ত্যজিলা ব্যস্তে, ভারত-কাননে, শকুন্তলা সুন্দরীরে, তুমি, মহামতি, কণ্বরূপে পেয়ে তারে পালিলা যতনে, কালিদাস! ধন্য কবি, কবি-কুল-পতি!— তব কাব্যাশ্রমে হেরি এ নারী-রতনে কে ন...
Poetry
৯০ (আমরা!) আকাশ-পরশী গিরি দমি গুণ-বলে, নির্ম্মিলল মন্দির যারা সুন্দর ভারতে; তাদের সন্তান কি হে আমরা সকলে?— আমরা,— দুর্ব্বল, ক্ষীণ, কুখ্যাত জগতে, পরাধীন, হা বিধাতঃ, আবদ্ধ শৃঙ্খলে?— কি হেতু নিবিল জ্যোতিঃ মণি, মরকতে, ফুটিল...
Poetry
৮৯ (পৃথিবী।) নির্ম্মি গোলাকারে তোমা আরোপিলা যবে বিশ্ব-মাঝে স্রষ্টা, ধরা! অতি হৃষ্ট মনে চারি দিকে তারা-চয় সুমধুর রবে (বাজায়ে সুবর্ণ বীণা) গাইল গগনে, কুল-বালা-দল যবে বিবাহ-উৎসবে হুলাহুলি দেয় মিলি বধূ-দরশনে। আইলেন আদি প্...
Showing
1981
to
1992
of
2135
results