মৃত্যুরূপা মাতা
নিঃশেষে নিবেছে তারাদল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত, ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ্য-বায়ু-বেগ! লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দী-শালা হ’তে, মহাবৃক্ষ সমূলে উপাড়ি’ ফুৎকারে উড়ায়ে চলে পথে! সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে...
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
নিঃশেষে নিবেছে তারাদল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত, ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ্য-বায়ু-বেগ! লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দী-শালা হ’তে, মহাবৃক্ষ সমূলে উপাড়ি’ ফুৎকারে উড়ায়ে চলে পথে! সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে...
‘মিত্র’-বন্দনা। নিদ্রা বিহীন, চির-জাগ্রত, সারা ভূভাগের পতি, অযুত নেত্র, অযুত কর্ণ, মিত্রের করি স্তুতি। সভার মুখ্য, সত্যের মূল, সুন্দর কলেবর, জ্ঞানের আকর, বলের নিধান, সবার পূজ্যবর! যুদ্ধের আগে যোদ্ধারা যাঁরে বলি দেয় উপহা...
জয় নীলনদ! জয়তু গোপন চারী! স্বরূপ তোমার প্রকাশ মিশর দেশে; আমা সবাকার তুমিই পালন কারী, জীবন বাঁচাও কখন্ নিভৃতে এসে। নিশিরে তুমিই দিবসে মিলাও আনি’, তুমি আনন্দে পূর্ণ করহে প্রাণ; বরষে বরষে জীবে জীবে প্রাণ দানি’ বন্যার জলে...
নারীর গর্ভে জন্ম লভিয়া কে আছে এমন ভুবনে?— ব্যাঘ্র অথবা বানরের ভাব জাগেনি ক’ যার জীবনে? মানুষ এখনো অপুষ্ট ভ্রূণ,— আজো বাকী তার অনেকই; হ’বে না তাহার নব উন্মেষ নব নব যুগ সনে কি? এখনো যে তা’র আব্ছায়া সব, কত জাতি জীয়ে মরে...
চরম-শান্তি। প্রখর সূর্যের তাপে কি ভয় এখন? দুরন্ত শীতেরে কেবা ডরে? সমাপ্ত হ’য়েছে কর্ম্ম, পেয়েছ বেতন, গেছ চলি’ আপনার ঘরে। স্বর্ণ জিনি’ বর্ণ যা’র সে জন (ও) নিশ্চয়, ধাঙ্গড়ের সঙ্গে হ’বে ধূলি মাঝে লয়। অত্যাচার নারে আর স্...
বুড়া হ’য়ে যৌবন যে চায়, বল তা’রে ‘ওগো মহাশয়! যে কর্ম্ম ক’রেছ তার এই যোগ্যবেশ, এই পরিচয় তবে কেন মিছামিছি আর আপন লজ্জার কথা তোলা বারম্বার?” মরণেরে কেন ভয় করা? এখন ত’ দেহে মোর জরা; প্রিয়জন কত গেছে আগে, কাঁচা চুলে চলে...
আহা নিমেষের যৌবন-সুখ ফিরে কর মোরে দান, বালকের মত হাসি আরবার, চাহিনা বুড়ার মান। দূর হ’ কালের লুণ্ঠিত ধন, যশের মুকুট নাও, যায় ছিঁড়ে যাক্ জ্ঞানের লিখন, জয় ধ্বজা ভেঙে দাও। শিরায় শিরায় অনল-উৎস কৈশোর এসে ফিরে, দিক্ ভালবা...
জিজ্ঞাসি’ বৃশ্চিকে ধীরে ধীরে,— শীতে কেন এসনা বাহিরে? বিছা বলে ‘গ্রীষ্মে বড় করেছি সুকাজ,— তা’ বাহির হ’ব আজ!’ ★ জিজ্ঞাসিনু বুড়া-বিপত্নীকে,— কেন তুমি কর না ক’ নিকে? “বৃদ্ধার রূপ বড়ই ঠেকে ফিঁকে।” অর্থ আছে বালা-নারী লহ। “ব...