নারীর গর্ভে জন্ম লভিয়া কে আছে এমন ভুবনে?— ব্যাঘ্র অথবা বানরের ভাব জাগেনি ক’ যার জীবনে? মানুষ এখনো অপুষ্ট ভ্রূণ,— আজো বাকী তার অনেকই; হ’বে না তাহার নব উন্মেষ নব নব যুগ সনে কি? এখনো যে তা’র আব্‌ছায়া সব, কত জাতি জীয়ে মরে গো;— ত্রিকালদর্শী হেরে,—চিত্রের রশ্মিতে ছায়া হরে গো! এইরূপে যবে সবি এক হ’বে, নির্ম্মল হ’বে দৃষ্টি, গাহিব তখন, ‘জয় ভগবন, মানুষ হ’য়েছে সৃষ্টি!’ টেনিসন্।