রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
কোরো না কোরো না লজ্জা হে ভারতবাসী
কোরো না কোরো না লজ্জা হে ভারতবাসী, শক্তিমদমত্ত ওই বণিক বিলাসী ধনদৃপ্ত পশ্চিমের কটাক্ষসম্মুখে শুভ্র উত্তরীয় পরি শান্ত সৌম্যমুখে সরল জীবনখানি করিতে বহন। শুনো না কী বলে তারা; তব শ্রেষ্ঠ ধন থাকুক হৃদয়ে তব, থাক্ তাহা ঘ...
মুক্ত করো, মুক্ত করো নিন্দাপ্রশংসার
মুক্ত করো, মুক্ত করো নিন্দাপ্রশংসার দুশ্ছেদ্য শৃঙ্খল হতে। সে কঠিন ভার যদি খসে যায় তবে মানুষের মাঝে সহজে ফিরিব আমি সংসারের কাজে— তোমারি আদেশ শুধু জয়ী হবে নাথ। তোমার চরণপ্রান্তে করি প্রণিপাত তব দণ্ড পুরস্কার অন্তরে গোপ...
তত্ত্বজ্ঞানহীন
যার খুশি রুদ্ধচক্ষে করো বসি ধ্যান, বিশ্ব সত্য কিম্বা ফাঁকি লভ সেই জ্ঞান। আমি ততক্ষণ বসি তৃপ্তিহীন চোখে বিশ্বেরে দেখিয়া লই দিনের আলোকে। ২৭ চৈত্র, ১৩০২ — চৈতালি (1896)
তারাগুলি সারারাতি
তারাগুলি সারারাতি কানে কানে কয়। সেই কথা ফুলে ফুলে ফুটে বনময়। — স্ফুলিঙ্গ (1945)
পাষাণে পাষাণে তব
পাষাণে পাষাণে তব শিখরে শিখরে লিখেছ, হে গিরিরাজ, অজানা অক্ষরে কত যুগযুগাস্তের প্রভাতে সন্ধ্যায় ধরিত্রীর ইতিবৃত্ত অনন্ত-অধ্যায়। মহান সে গ্রন্থপত্র, তারি এক দিকে কেবল একটি ছত্রে রাখিবে কি লিখে— তব শৃঙ্গশিলাতলে দুদিনের খে...
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরি লাজে। জানিহে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমাসম, তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোর; ফেলিয়া দিতে পারি...
সুখেতে আসক্তি যার
সুখেতে আসক্তি যার আনন্দ তাহারে করে ঘৃণা। কঠিন বীর্যের তারে বাঁধা আছে সম্ভোগের বীণা৷ — স্ফুলিঙ্গ (1945)
মর্তবাসীদের তুমি যা দিয়েছ প্রভু
মর্তবাসীদের তুমি যা দিয়েছ প্রভু, মর্তের সকল আশা মিটাইয়া তবু রিক্ত তাহা নাহি হয়। তার সর্বশেষ আপনি খুঁজিয়া ফিরে তোমারি উদ্দেশ। নদী ধায় নিত্যকাজে, সর্ব কর্ম সারি অন্তহীন ধারা তার চরণে তোমারি নিত্য জলাঞ্জলিরূপে ঝরে অনিব...
এই লভিনু সঙ্গ তব
এই লভিনু সঙ্গ তব, সুন্দর, হে সুন্দর। পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর, সুন্দর, হে সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ্গগনে পবন হল সৌরভেতে মন্থর, সুন্দর, হে সুন্দর॥ এই তোমারি পরশ-রাগে চিত্ত হল রঞ্জিত, এই...
না চেয়ে যা পেলে তার যত দায়
না চেয়ে যা পেলে তার যত দায় পুরাতে পার না তাও, কেমনে বহিবে চাও যত কিছু সব যদি তার পাও! — স্ফুলিঙ্গ (1945)