মিলন-সুলগনে
মিলন-সুলগনে, কেন বল্, নয়ন করে তোর ছল্ছল্। বিদায়দিনে যবে ফাটে বুক সেদিনও দেখেছি তো হাসিমুখ। — স্ফুলিঙ্গ (1945)
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
মিলন-সুলগনে, কেন বল্, নয়ন করে তোর ছল্ছল্। বিদায়দিনে যবে ফাটে বুক সেদিনও দেখেছি তো হাসিমুখ। — স্ফুলিঙ্গ (1945)
মহারাজ ক্ষণেক দর্শন দিতে হবে তোমার নির্জন ধামে। সেথা ডেকে লবে সমস্ত আলোক হতে তোমার আলোতে আমারে একাকী—সর্ব সুখদুঃখ হতে সর্ব সঙ্গ হতে, সমস্ত এ বসুধার কর্মবন্ধ হতে। দেব, মন্দিরে তোমার পশিয়াছি পৃথিবীর সর্ব যাত্রী-সনে, দ্বার...
মনকে, আমার কায়াকে, আমি একেবারে মিলিয়ে দিতে চাই, এ কালো ছায়াকে। ঐ আগুনে জ্বলিয়ে দিতে, ঐ সাগরে তলিয়ে দিতে, ঐ চরণে গলিয়ে দিতে, দলিয়ে দিতে মায়াকে,- মনকে, আমার কায়াকে। যেখানে যাই সেথায় একে, আসন জুড়ে বসতে দেখে লাজে...
গত দিবসের ব্যর্থ প্রাণের যত ধুলা, যত কালি, প্রতি উষা দেয় নবীন আশার আলো দিয়ে প্রক্ষালি। — স্ফুলিঙ্গ (1945)
জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণ-কিরণ রূপে। জননী, তোমার মরণহরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে। তোমারে নমি হে সকল ভুবন মাঝে, তোমারে নমি হে সকল জীবন কাজে; তনু মন ধন করি নিবেদন আজি ভক্তি পাবন তোমার পূজার ধূপে। জ...
গাবার মত হয়নি কোন গান, দেবার মত হয়নি কিছু দান। মনে যে হয় সবি রইল বাকি তোমায় শুধু দিয়ে এলাম ফাঁকি, কবে হবে জীবন পূর্ণ করে এই জীবনের পূজা অবসান! আর সকলের সেবা করি যত প্রাণপণে দিই অর্ঘ্য ভরি ভরি। সত্য মিথ্যা সাজায়ে দি...