Rabindranath Tagore

Classic poet · Public-domain works
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
1,025Posts
0Followers 0Following
573Views
0Reactions
0Gifts received
Poetry

তোরা শুনিস্ নি কি শুনিস্ নি তার পায়ের ধ্বনি

তোরা শুনিস্ নি কি শুনিস্ নি তার পায়ের ধ্বনি, ঐ যে আসে, আসে, আসে! যুগে যুগে পলে পলে দিনরজনী সে যে আসে, আসে, আসে। গেয়েছি গান যখন যত আপন মনে ক্ষ্যাপার মত সকল সুরে বেজেছে তার আগমনী— সে যে আসে, আসে, আসে। কত কালের ফাগুন দিনে...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

আনন্দেরি সাগর থেকে

আনন্দেরি সাগর থেকে এসেছে আজ বান। দাঁড় ধরে আজ বস্ রে সবাই, টান্‌ রে সবাই টান্‌। বোঝা যত বোঝাই করি করবরে পার দুখের তরী, ঢেউয়ের পরে ধরব পাড়ি যায় যদি যাক্‌ প্রাণ। আনন্দেরি সাগর থেকে এসেছে আজ বান। কে ডাকে রে পিছন হতে কে ক...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

তব চিত্তগগনের

তব চিত্তগগনের দূর দিক্‌সীমা বেদনার রাঙা মেঘে পেয়েছে মহিমা। — স্ফুলিঙ্গ (1945)

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

যা রাখি আমার তরে

যা রাখি আমার তরে মিছে তারে রাখি, আমিও রব না যবে সেও হবে ফাঁকি। যা রাখি সবার তরে সেই শুধু রবে— মোর সাথে ডোবে না সে, রাখে তারে সবে। — স্ফুলিঙ্গ (1945)

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

প্রার্থনা

আজি কোন্‌ ধন হতে বিশ্ব আমারে কোন্‌ জনে করে বঞ্চিত— তব চরণ-কমল-রতন-রেণুকা অন্তরে আছে সঞ্চিত। কত নিঠুর কঠোর দরশে ঘরষে মর্ম-মাঝারে শল্য বরষে তবু প্রাণমন পীযূষপরশে পলে পলে পুলকাঞ্চিত। আজি কিসের পিপাসা মিটিল না, ওগো পরম-পরান-...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

কী যে কোথা হেথা হোথা যায় ছড়াছড়ি

কী যে কোথা হেথা হোথা যায় ছড়াছড়ি, কুড়িয়ে যতনে বাঁধি দিয়ে দড়াদড়ি। তবুও কখন শেষে বাঁধন যায় রে ফেঁসে, ধুলায় ভোলার দেশে যায় গড়াগড়ি— হায় রে, রয় না তার দাম কড়াকড়ি। — স্ফুলিঙ্গ (1945)

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

বিচ্ছেদ

রাত্রি যবে সাঙ্গ হ’লো, দূরে চলিবারে দাঁড়াইলে দ্বারে। আমার কণ্ঠের যত গান করিলাম দান। তুমি হাসি’ মোর হাতে দিলে তব বিরহের বাঁশি। তা’র পরদিন হ’তে বসন্তে শরতে আকাশে বাতাসে উঠে খেদ, কেঁদে কেঁদে ফিরে বিশ্বে বাঁশি আর গানের বিচ্...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

ভয়ের দুরাশা

‘জননী জননী’ ব’লে ডাকি তোরে ত্রাসে, যদি জননীর স্নেহ মনে তোর আসে শুনি আর্তস্বর। যদি ব্যাঘ্রিনীর মতো অকস্মাৎ ভুলে গিয়ে হিংসা লোভ যত মানবপুত্রেরে কর স্নেহের লেহন। নখর লুকায়ে ফেলি পরিপূর্ণ স্তন যদি দাও মুখে তুলি, চিত্রাঙ্কি...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

হেথায় তিনি কোল পেতেছেন

হেথায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের মতো করে। গান গেয়ে আনন্দ মনে ঝাঁটিয়ে দে সব ধূলা যত্ন করে দূর করে দে আবর্জ্জনাগুলা। জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে— আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

সহযাত্রী

সুশ্রী নয় এমন লোকের অভাব নেই জগতে,— এ মানুষটি তার চেয়েও বেশি, এ অদ্ভুত। খাপছাড়া টাক সামনের মাথায়, ফুরফুরে চুল কোথাও সাদা কোথাও কালো। ছোটো ছোটো দুই চোখে নেই রোঁওয়া, ভ্রূ কুঁচকিয়ে কী দেখে খুঁটিয়ে খুঁটিয়ে, তার দেখাট...

2 weeks ago · 2 min read 0 0 0
Poetry

নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে

নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে তারি মধু কেন মন-মধুপে খাওয়াও না। নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না॥ বিশ্বকমল ফুটে চরণচুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে চায় উম্মনে, আমার চিত্ত-কমলটিরে...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায়

বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায় নৃত্য উঠে পাতায় পাতায়। এই নৃত্যে সুন্দরকে অৰ্ঘ্য দেয় তার, "ধন্য তুমি” বলে বার বার। — স্ফুলিঙ্গ (1945)

2 weeks ago · 1 min read 0 0 0