Rabindranath Tagore

Classic poet · Public-domain works
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
1,025Posts
0Followers 0Following
573Views
0Reactions
0Gifts received
Poetry

কালিদাসের প্রতি

আজ তুমি কবি শুধু, নহ আর কেহ— কোথা তব রাজসভা, কোথা তব গেহ, কোথা সেই উজ্জয়িনী—কোথা গেল আজ প্রভু তব, কালিদাস— রাজ-অধিরাজ। কোনো চিহ্ন নাহি কারো। আজ মনে হয়, ছিলে তুমি চিরদিন চিরানন্দময়, অলকার অধিবাসী। সন্ধ্যাভ্রশিখরে ধ্যান...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

বর্ষশেষ

১৩০৫ সালে ৩০শে চৈত্র ঝড়ের দিনে রচিত ঈশানের পুঞ্জমেঘ অন্ধ বেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তের বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া, হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান— গাহিতে চাহিছে...

2 weeks ago · 3 min read 0 0 0
Poetry

তোমার পতাকা যারে দাও তারে

তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। তোমার সেবার মহৎ প্রয়াস সহিবারে দাও ভকতি। আমি তাই চাই ভরিয়া পরান দুঃখেরি সাথে দুঃখের ত্রাণ, তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি দুখ হবে মোর মাথার মানিক সাথে যদি দাও ভ...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

তেরো

তেরো হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট গুচ্ছে গুচ্ছে অঞ্জলি মেলে আছে আমার চারদিকে চিরকাল ধ’রে, আমি-বনস্পতির এরা কিরণ-পিপাসু পল্লবস্তবক, এরা মাধুকরী ব্রতীর দল। প্রতিদিন আকাশ থেকে এরা ভরে নিয়েছে আলোকের তেজোরস, নিহিত করেছে সেই...

2 weeks ago · 2 min read 1 0 0
Poetry

সম্ভাষণ

রোজই ডাকি তোমার নাম ধরে, বলি ‘চারু’। হঠাৎ ইচ্ছা হল, আর-কিছু বলি, যাকে বলে সম্ভাষণ, যেমন বলত সত্যযুগের ভালোবাসায়। সবচেয়ে সহজ ডাক— প্রিয়তমে। সেটা আবৃত্তি করেছি মনে মনে, তার উত্তরে মনে-মনেই শুনেছি তোমার উচ্চহাসি। বুঝেছি,...

2 weeks ago · 2 min read 1 0 0
Poetry

মৃত্যুর আহ্বান

জন্ম হ’য়েছিলো তোর সকলের কোলে আনন্দ-কল্লোলে। নীলাকাশ, আলো, ফুল, পাখী, জননীর আঁখি, শ্রাবণের বৃষ্টি-ধারা, শরতের শিশিরের কণা, প্রাণের প্রথম অভ্যর্থনা। জন্ম সেই এক নিমিষেই অন্তহীন দান, জন্ম সে যে গৃহ-মাঝে গৃহীরে আহ্বান॥ মৃত্...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

লজ্জা

আমার হৃদয় প্রাণ সকলি করেছি দান, কেবল সরম খানি রেখেছি। চাহিয়া নিজের পানে নিশিদিন সাবধানে সযতনে আপনারে ঢেকেছি। হে বঁধু, এ স্বচ্ছ বাস করে মোরে পরিহাস, সতত রাখিতে নারি ধরিয়া, চাহিয়া আঁখির কোণে তুমি হাস মনে মনে আমি তাই লা...

2 weeks ago · 2 min read 0 0 0
Poetry

আমার এ প্রেম নয় ত ভীরু

আমার এ প্রেম নয় ত ভীরু, নয় ত হীনবল, শুধু কি এ ব্যাকুল হয়ে ফেলবে অশ্রজল? মন্দমধুর সুখে শোভায় প্রেমকে কেন ঘুমে ডোবায়? তোমার সাথে জাগ‍্তে সে চায় আনন্দে পাগল। নাচে যখন ভীষণ সাজে তীব্র তালে আঘাত বাজে, পালায় ত্রাসে পালা...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

পল্লীগ্রামে

হেথায় তাহারে পাই কাছে— যত কাছে ধরাতল, যত কাছে ফুলফল, যত কাছে বায়ুজনল আছে। যেমন পাখির গান, যেমন জলের তান, যেমনি এ প্রভাতের আলো, যেমনি এ কোমলতা, অরণ্যের শ্যামলতা, তেমনি তাহারে বাসি ভালো। যেমন সুন্দর সন্ধ্যা, যেমন রজনীগন্...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

অমলধারা ঝরনা যেমন

অমলধারা ঝরনা যেমন স্বচ্ছ তোমার প্রাণ, পথে তোমার জাগিয়ে তুলুক আনন্দময় গান। সম্মুখেতে চলবে যত পূর্ণ হবে নদীর মতো, দুই কূলেতে দেবে ভ’রে সফলতার দান। — স্ফুলিঙ্গ (1945)

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

তোমার মাঝে আমারে পথ

তোমার মাঝে আমারে পথ। ভুলিয়ে দাও গো, ভুলিয়ে দাও। বাঁধা পথের বাঁধন হতে টলিয়ে দাও গো, দুলিয়ে দাও। পথের শেষে মিলবে বাসা সে কভু নয় আমার আশা, যা পাব তা পথেই পাব— দুয়ার আমার খুলিয়ে দাও॥ কেউ বা ওরা ঘরে ব’সে ডাকে মোরে পুথি...

2 weeks ago · 1 min read 0 0 0
Poetry

অন্নের লাগি মাঠে

অন্নের লাগি মাঠে লাঙলে মানুষ মাটিতে আঁচড় কাটে। কলমের মুখে আঁচড় কাটিয়া খাতার পাতার তলে মনের অন্ন ফলে। — স্ফুলিঙ্গ (1945)

2 weeks ago · 1 min read 0 0 0