হেথায় তিনি কোল পেতেছেন       আমাদের এই ঘরে আসনটি তাঁর সাজিয়ে দে ভাই       মনের মতো করে। গান গেয়ে আনন্দ মনে       ঝাঁটিয়ে দে সব ধূলা যত্ন করে দূর করে দে       আবর্জ্জনাগুলা।       জল ছিটিয়ে ফুলগুলি রাখ             সাজিখানি ভরে—       আসনটি তাঁর সাজিয়ে দে ভাই             মনের মতো করে। দিন রজনী আছেন তিনি       আমাদেব এই ঘরে, সকাল বেলায় তাঁরি হাসি       আলোক ঢেলে পড়ে যেমনি ভোরে জেগে উঠে       নয়ন মেলে চাই খুসি হয়ে আছেন চেয়ে       দেখ্তে মোরা পাই। তাঁরি মুখের প্রসন্নতায়       সমস্ত ঘর ভরে সকাল বেলায় তাঁরি হাসি       আলোক ঢেলে পড়ে।       একলা তিনি বসে থাকেন             আমাদের এই ঘরে       আমরা যখন অন্য কোথাও             চলি কাজের তরে।       দ্বারের কাছে তিনি মোদের            এগিয়ে দিয়ে যান;—       মনের সুখে ধাইরে পথে,            আনন্দে গাই গান।       দিনের শেষে ফিরি যখন            নানান কাজের পরে,       দেখি তিনি একলা বসে            আমাদের এই ঘরে। তিনি জেগে বসে থাকেন       আমাদের এই ঘরে, আমরা যখন অচেতনে       ঘুমাই শয্যা’পরে। জগতে কেউ দেখ‍্তে না পায়       লুকানো তার বাতি, আঁচল দিয়ে আড়াল করে       জ্বালান সারা বাতি। ঘুমের মধ্যে স্বপন কতই       আনাগোনা করে, অন্ধকারে হাসেন তিনি       আমাদের এই ঘরে। পৌষ ১৩১৬ — গীতাঞ্জলি (1910)