একটি নমস্কারে, প্রভু
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঘন শ্রাবণ মেঘের মত রসের ভারে নম নত একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয় থাক তব ভবনদ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে, আত্মহ...
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঘন শ্রাবণ মেঘের মত রসের ভারে নম নত একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয় থাক তব ভবনদ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে, আত্মহ...
সংসারেতে আর যাহারা আমায় ভালবাসে তারা আমায় ধরে রাখে বেঁধে কঠিন পাশে তোমার প্রেম যে সবার বাড় তাই তোমারি নূতন ধারা, বাঁধনাক, লুকিয়ে থাক ছেড়েই রাখ দাসে আর সকলে, ভূলি পাছে তাই রাখে না একা দিনের পরে কাটে যে দিন, তোমারি নে...
তোমার সোনার থালায় সাজাব আজ দুখের অশ্রুধার। জননী গো, গাঁথব তোমার গলার মুক্তাহার। চন্দ্রসূর্য্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে, তোমার বুকে শোভা পাবে আমার দুখের অলঙ্কার! ধন ধান্য তোমারি ধন, কি করবে তা কও! দিতে চাও ত দিও...
আলো আসে দিনে দিনে, রাত্রি নিয়ে আসে অন্ধকার। মরণসাগরে মিলে সাদা কালো গঙ্গাযমুনার। — স্ফুলিঙ্গ (1945)
আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে, কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে, যেন এই কথাটি বাজে মনের সুরে— তুমি আমার কাছে এসেছ। কভু মধুর রসে ভরে হৃদয়খানি, কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী, তবু নিত্য যেন এই কথাটি জানি— তুমি স্নেহ...
বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু। — স্ফুলিঙ্গ (1945)
যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাহি মানে, মুহূর্তে বিহ্বল হয় নৃত্যগীতগানে ভাবোন্মাদমত্ততায়, সেই জ্ঞানহারা উদ্ভ্রান্ত উচ্ছলফেন ভক্তিমদধারা নাহি চাহি নাথ। দাও ভক্তি শান্তিরস, স্নিগ্ধ সুধা পূর্ণ করি মঙ্গলকলস সংসারভবনদ্বারে।...