তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে,  নিশিদিন অনিমেষে দেখছ মোরে। আমি চোখ এই আলোকে মেলব যবে তোমার ওই চেয়ে-দেখা সফল হবে,  এ আকাশ দিন গুনিছে তারি তরে॥  ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি,  আমার এই একটি কুঁড়ি রইলে বাকি। সেদিনে ধন্য হবে তারার মালা, তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা,  আমার এই আঁধারটুকু ঘুচলে পরে॥ ১৩ চৈত্র [১৩২০] — গীতিমাল্য (1914)