তোমারি নাম বলব নানা ছলে।   বলব একা বসে, আপন     মনের ছায়াতলে। বলব বিনা ভাষায়, বলব বিনা আশায়,   বলব মুখের হাসি দিয়ে,     বলব চোখের জলে॥ বিনা-প্রয়োজনের ডাকে   ডাকব তোমার নাম, সেই ডাকে মোর শুধু শুধুই   পুরবে মনস্কাম। শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে,   বলতে পারে এই সুখেতেই     মায়ের নাম সে বলে॥ ৮ ভাদ্র ১৩২০ 16 More's Garden Cheyne Walk, London — গীতিমাল্য (1914)