তব পূজা না আনিলে দণ্ড দিবে তারে, যমদূত লয়ে যাবে নরকের দ্বারে, ভক্তিহীনে এই বলি যে দেখায় ভয় তোমার নিন্দুক সে যে, ভক্ত কভু নয়।   হে বিশ্বভুবনরাজ, এ বিশ্বভুবনে   আপনারে সব চেয়ে রেখেছ গোপনে   আপন মহিমা-মাঝে। তোমার সৃষ্টির   ক্ষুদ্র বালুকণাটুকু, ক্ষণিক শিশির,   তারাও তোমার চেয়ে প্রত্যক্ষ আকারে   দিকে দিকে ঘোষণা করিছে আপনারে।     যা-কিছু তোমারি তাই আপনার বলি     চিরদিন এ সংসার চলিয়াছে ছলি—     তবু সে চোরের চৌর্য পড়ে না তো ধরা।       আপনারে জানাইতে নাই তব ত্বরা। — নৈবেদ্য (1901)