রূপসাগরে ডুব দিয়েছি    অরূপ রতন আশা করি; বাটে ঘাটে ঘুরবনা আর    ভাসিয়ে আমার জীর্ণ তরী।      সময় যেন হয়রে এবার      ঢেউ গাওয়া সব চুকিয়ে দেবার,      সুধায় এবার তলিয়ে গিয়ে            অমর হয়ে রব মরি। যে গান কানে যায়না শোনা    সে গান যেথায় নিত্য বাজে প্রাণের বীণা নিয়ে যাবো    সেই অতলের সভা মাঝে।      চিরদিনের সুরটি বেঁধে      শেষ গানে তার কান্না কেঁদে,      নীরব যিনি তাঁহার পায়ে            নীরব বীণা দিব ধরি ১২ পৌষ ১৩১৬ — গীতাঞ্জলি (1910)