ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা      সারাজনম তোমার লাগি      প্রতিদিন যে আছি জাগি, তোমার তরে বহে বেড়াই      দুঃখসুখের ব্যথা; মরণ, আমার মরণ, তুমি      কও আমারে কথা। যা পেয়েছি, যা হয়েছি,       যা কিছু মোর আশা না জেনে ধায় তোমার পানে       সকল ভালবাসা।   মিলন হবে তোমার সাথে,   একটি শুভ দৃষ্টিপাথে,   জীবনবধূ হবে তোমার       নিত্য অনুগত্য, মরণ, আমার মরণ, তুমি       কও আমারে কথা।         বরণমালা গাথা আছে            আমার চিত্তমাঝে,         কবে নীরব হাস্যমুখে            আসবে বরের সাজে!          সেদিন আমার রবেনা ঘর,          কেই বা আপন, কেই বা অপর          বিজন রাতে পতির সাথে            মিলবে পতিব্রতা         মরণ, আমার মরণ, তুমি            কও আমারে কথা। ২৬ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)